ফরেক্স জগৎ


মুদ্রা কেনাবেচার বৃহত্তম বিশ্ববাজার
ফরেক্স
ধাপে ধাপে জানতে,বুঝতে ও শিখতে এই পেজে চোখ রাখুন..আর মতামত দিন


ফরেক্স জগতে আপনাকে স্বাগতম।  আমরা আপনাকে ফরেক্স শেখানো শুরু করবো একেবারে প্রথম থেকে। ফরেক্স এত বিশাল একটি ক্ষেত্র যে কোনদিনই আপনার ফরেক্স শেখা শেষ হবেনা। মার্কেট সমসময়ই পরিবর্তন হয় এবং আমরা সবসময়ই নতুন নতুন জিনিস শিখব। তাই আমরা নিয়ে এসেছি ফরেক্স জগত। এই জগতটি কখনই সম্পূর্ণ নয়। প্রতিনিয়ত ফরেক্স জগৎ আপগ্রেড করা হবে।


ফরেক্স শেখাটা  খুব একটা সহজ নয়।

আর তাই এই কঠিন কাজটা কে সহজ করতেই এসেছে ফরেক্স জগৎ।
ফরেক্স শেখা হবে আপনার জন্য অনন্য একটি অভিজ্ঞতা। তখন আর আপনি দেশের গণ্ডির মধ্যে থাকবেন না। আপনাকে আমেরিকা, ইউরোপের বড় বড় অর্থনৈতিক নিউজগুলোর প্রতি নজর রাখতে হবে। ফরেক্স ট্রেডার হিসেবে বিশ্বজুড়ে ঘটে যাওয়া বড় অর্থনৈতিক ঘটনাগুলোকে প্রাধান্য দিতে হবে। পরবর্তী দিন পত্রিকায় নিউজটি দেখে আপনি নিজেই ভাববেন যে এটা তো আপনি গতকাল ঘটার সাথে সাথেই জেনে গেছেন। ফরেক্স শেখা শুরু করার ১ মাস পরেই যে আপনি অনেক বেশী প্রফিট করা শুরু করে দিবেন এরকম চিন্তা থেকে বিরত থাকুন। ধাপে ধাপে আপনার প্রচেষ্টার মাধ্যমেই আপনি শিখবেন।
আমাদের এই জগতটিকে এমনভাবে সাজান হয়েছে যাতে তা আপনাকে ফরেক্স বিষয়ে একজন জ্ঞান সম্পন্ন ও দক্ষ ট্রেডার এবং ফরেক্স মার্কেটে আপনাকে একজন সফল ফরেক্স ট্রেডার হিসেবে গড়ে তুলতে পারে।

তাহলে দেরি না করে আসুন শুরু করা যাক....


ফরেক্স কি?
ফরেক্স অথবা স্পট ফরেক্স হচ্ছে বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয়। ফরেক্স মার্কেট এ আপনি একটি দেশের কারেন্সি বিক্রয় করে আর একটি দেশের কারেন্সি ক্রয় করতে পারবেন।
উদহারণসরুপ, আমেরিকা বা USA এর কারেন্সি হছে ডলার, ব্রিটেন বা UK এর কারেন্সি হচ্ছে পাউন্ড। ফরেক্স মার্কেট এ আপনি ডলার বিক্রয় করে পাউন্ড অথবা পাউন্ড বিক্রয় করে ডলার কিনতে পারেন। ডলার অথবা পাউন্ড ব্যাতিতও আর বিভিন্ন দেশের কারেন্সি আছে যা ফরেক্স মার্কেট এ আপনি ক্রয়-বিক্রয় করতে পারেন।


কিভাবে ফরেক্স মার্কেট থেকে আয় করা সম্ভব?
বিভিন্ন দেশের মুদ্রা সর্বদায় পরিবর্তনশীল। আপনি পত্রিকায় দেখে থাকবেন যে কখনও কখনও ডলার টাকার বিপরীতে শক্তিশালী হচ্ছে, আবার কখনও টাকা ডলার এর বিপরীতে শক্তিশালী হচ্ছে।পৃথিবীর অধিকাংশ মুদ্রার বিপরিতেই এরকম হয়। সুতরাং, আপনার যদি ডলার কেনা থাকে, ডলারের বিপরীতে ইউরো এর দাম পরে গেলে আপনি ডলার বিক্রয় করে ইউরো কিনে রাখতে পারেন। আবার, ইউরো ডলার এর বিপরীতে শক্তিশালী হলে, ইউরো বিক্রয় করে অধিক ডলার পেতে পারেন।
হয়ত আপনার কাছে ১০০ ডলার ছিলো যা বিক্রয় করে আপনি ৮০ ইউরো ক্রয় করেছিলেন। পরবর্তীতে ইউরোর দাম বাড়ার পর তা বিক্রয় করে ১২০ ডলার পেলেন। এভাবে আপনি আয় করতে পারেন। শেয়ার মার্কেটে শুধু শেয়ার এর দাম বাড়লেই (buy) আমরা প্রফিট করতে পারি। কিন্তু ফরেক্স মার্কেটে কোন কারেন্সি শক্তিশালী অথবা দুর্বল হোক, দুই ক্ষেত্রেই আমাদের প্রফিট করার সুযোগ আছে যেটা ফরেক্স মার্কেটের সবচেয়ে বড় সুবিধা।

অপেক্ষা করুন...
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মোট পৃষ্ঠাদর্শন

Rewarding Ways

|Free Automatic Backlinks High Pagerank Generator|

Juta Nikkhep

Ptc Income

Page Rank Checker
Web hosting
Web hosting

Check Page Rank of your Web site pages instantly:

This page rank checking tool is powered by Page Rank Checker service

Check Page Rank of your Web site pages instantly:

Add This Google PageRank Checker To Your Website.Click Here

meta tag

Meta Tag Analyzer
Check your meta tags! example: http://www.host.com. URL (optional) User Agent * (optional) Please enter the access code as displayed above. Access code
Online Meta Tag Analyzer provide by SEOCentro & FreeDownloadFullCrack.Com